Posts

রূপান্তর

Image
  আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটা ঢলে পরবে ওই পশ্চিমা আকাশে, আর আমি হয়ত এই নির্জন পহাড়ের বুকে তাই আমার ডাইরির শেষ পাতাটার ভরিয়ে দিতে চাই কিছু প্রশ্ন কিছুটা অভিমান দিয়ে। স্যার, এই ডাইরিটা পেলাম লাশের কাছ থেকে, ডাইরির কভারটা রক্ততে ভরে গেছে, আমি ডাইরিটা হাতে নিয়ে কভারটা সরিয়ে প্রথম পাতাটা উলটে দেখতেই ডাইরি লেখকের নামটা ফুটে উঠল। "সুমন" (রূপান্তর) 14/06/2016 আমি জীবনে আজ সঙ্গি হৃণ, তাই আমার এই ছোট্টো ডাইরির ওপর পেনের ঝড় তুলতে বাধ্য হলাম। সবাই বলে দুঃখের সময় সবাই চলে যায় শুধু পাশে থাকে মা আর বাবা এটা হয়তো আমার মত কিছু জনের হয় না। আমার বয়স যখন 17, আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কী? ছোট্টো থেকে বুঝে উঠতে পারিনি আমার সঙ্গে হচ্ছেটা কী? ছোট্টো থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও এমন একটা সময় আশে যখন নারী আর পুরুষ তার হরমোনের প্রভাবে নিজের প্রকৃতি ভিন্ন করে ফেলে ঠিক সেই সময় থেকে শুরু হয় লড়াই নিজের সঙ্গে। প্রথম প্রথম সবাই আমার মা কে বলত তোর ছেলের প্রকৃতিটা মেয়ের মত। এই সব শুনতে শুনতে হয়তো রাগে আমার নিজের মা বাবার কাছ থেকে চাপ সৃষ্টি হয়। আমি কোয়েড স্কুল থেকে আমাকে বের করে বয়েস স্কুলে ঢোকানো হল। সবাই ...

এক কাপ কফি

Image
শিয়ালদা স্টেশনে ট্রেনটা থামতেই, মরুভূমির পঙ্গপালের মত লোক গুলো ট্রেন থেকে বেরিয়ে ব্যস্ততার সঙ্গে এই দিকে ও দিকে মিলিয়ে গেলো, আবার বাকি কেউ কেউ পাশের বঁনগা লোকালে চেপে জানলা দিয়ে বাইরে ভিড় দেখতে লাগল।   কেউ যদি তাদের মধ্যে একটু ভালো করে ভিড়টার দিকে লক্ষ্য করত, তাহলে হয়তো দেখতে পেত সাদা রঙের টি-শার্ট পরা একটা মোটা ছেলে পিঠে একটা ব্যাগ এবং হাতে একটা ট্রলি নিয়ে কলকাতার ব্যস্তার ভিড়ের ঠ্যালা খেতে খেতে মেন গেটার কোণটাতে আশ্রায় পেয়েছে। তার ট্রলির ঠিক পেছনে নেম প্লেটে বড় বড় করে লেখা তার নাম অনিন্দ্য মিত্র আর ফোন নম্বর ৯০০**** ।    কোন মতে পকেট থেকে মোবাইল বের করে একটি ক্যাব বুক করল অনিন্দ্য।    Pick up - শিয়ালদা স্টেশন Destination- যাদবপুর হয়ত অনেকে বলতে পারে শিয়ালদার সাউথ এর লোকাল ট্রেন গুলো সব যাদবপুরিত যায়। কিন্তু এই সন্ধ্যা বেলার শিয়ালদা থেকে যাওয়ার যেকোনো লোকাল ট্রেনে এত ভীড় হয় যে, আপনি যদি ভূল করে শ্বাস যন্ত্র থেকে শ্বাস বায়ু অতিরিক্ত ত্যাগ করে নিজের পেটকে সংকূচিত করেন তার পর মূহূর্তে আপনি জানতে পারবেন আপনার ওই স...